ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন এবং বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন বিষয়ক পৌর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যকসিলারেটিং এ্যকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়, কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবুল বাসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যানগণ এবং প্রশাসনের কর্মকর্তাগণ।

ads
ads
ads

Our Facebook Page

↑